ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের

ফেনী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩০

সনাতন ধর্মের নাম ভাঙিয়ে দেশে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় ভারত অবৈধ হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা শাখা। এর প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সংগঠনটি।  

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে সমাবেশে মিলিত হয়।

সামবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, ‘৫ আগস্টের পর ফেনীতে সনাতন ধর্মের কোনও ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে, মানুষের প্রতি অন্যায়-অত্যাচার করেছে, তাদের দায় সনাতন ধর্মের মানুষ নেবে না।’

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, ‘সনাতন ধর্মের নাম ভাঙিয়ে ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।’

প্রতিবাদ মিছিলে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক টুটুল চন্দ্র নাথ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম