পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা ঘটনা তৈরি করে প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১০

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক মিডিয়া মিথ্যা ঘটনা তৈরি করে প্রচার করছে। আমাদের দেশের গণমাধ্যমগুলোকে সত্য ঘটনা তুলে ধরতে হবে। তাহলেই তাদের অসত্য প্রচার সবার সামনে দৃশ্যমান হবে। কোনও অবস্থাতেই যেন গুজব না ছড়ায়।’

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে মিথ্যা প্রচারণা সম্পর্কে সবাই সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এ দেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনও সংখ্যাগুরু বা সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আইন সবার জন্য সমান। এ বছর কোনও অঘটন ছাড়াই দেশব্যাপী দুর্গাপূজা উদযাপিত হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সরকারের দায়িত্ব নিই। এরপর আমাদের ওপর প্রত্যাশা বেড়ে যায়। সবাই চান অন্তর্বর্তী সরকার দ্রুত কিছু একটা করবে। আমরা চেষ্টা করছি। পরিস্থিতি উন্নতির জন্য শুধু সরকার নয়, সবাই মিলে চেষ্টা করতে হবে। তাহলে দেশ উন্নতির দিকে যাবে।’

মাদক ও ঘুষ বন্ধ করার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘মাদকের প্রবণতা বেড়ে গেছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। মসজিদে মাদক ও ঘুষ নিয়ে আলোচনা করতে হবে। বড় ব্যাধি হলো ঘুষ। প্রতিটি জায়গায় ঘুষ। হারাম খাওয়া থেকে বের হয়ে আসতে হবে। নামাজ পড়ে ঘুষ খেলে আল্লাহ তাকে ছাড় দেবে বলে মনে হয় না।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর ১০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, ডিজিএফআইয়ের কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক।

সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ, রেঞ্জের সব জেলার পুলিশ ইউনিট, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সিভিল প্রশাসনের কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।

উপদেষ্টা বিকালে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার খুলনা অঞ্চলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম