কুষ্টিয়ায় পুলিশকে মারধর করা সেই দুই নারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮

কুষ্টিয়ায় দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন– কুষ্টিয়া পৌরসভার আবু হানিফ লেনের আশরাফুল ইসলাম মতিনের স্ত্রী সোহানা ইসলাম রোজা এবং হাউজিং ডি-ব্লক এলাকার রিপন আলীর স্ত্রী সানজিদা আক্তার শান্তা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শহরের কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ওই ট্রাফিক পুলিশ কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই দুই নারী একটি শিশুকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ওই ট্রাফিক সদস্য। এ সময় ওই দুই নারী ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোর করে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের ওই সদস্য। এ সময় একজন নারী তড়িঘড়ি এসে তাকে চড়থাপ্পড় মারতে থাকেন। এর কিছুক্ষণ পর আরও এক নারী এসে মারধর শুরু করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে তারা স্যান্ডেল খুলে পেটাতে থাকেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের নিবৃত্ত করে। ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, ‘দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
ট্রাফিক জরিমানা বকেয়া থাকলে যাওয়া যাবে না বিদেশ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী