কাপ্তাই হ্রদের বুকে চিরনিন্দ্রায় শায়িত বীরশ্রেষ্ঠের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

রাঙামাটি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১১

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই হ্রদের বুকে চির নিন্দ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর। সোমবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে এই বীরশ্রেষ্ঠের প্রতি বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা জানান রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন।

এরপর বিজিবি রাঙামাটি সদর দফতরের পক্ষে সেক্টর কমান্ডার পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় কর্নেল ইফতেখার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী দয়াল কৃষ্ণ চাকমার সঙ্গে কথা বলেন। দয়াল চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক ও বিজিবি রাঙামাটি সদর সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে তাকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করেন।

/এমএএ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম