নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া পৌরসভা এলাকায় জাহিন স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন। রাতে হঠাৎ করে মিলটিতে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে আড়াই হাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের স্টেশন ও ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন বলেন, রাত ১০টা ৮মিনিটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

/এএম/এএকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম