উসকানি দিলেই ১০ লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭

সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুদিন ধরে সংঘর্ষের ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে রবিবার দিনভর দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কোম্পানীগঞ্জ। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুদিনে পুলিশসহ ৭০ জন আহত হন। দুজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতাদের নিয়ে সোমবার একটি সালিশ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুই পক্ষকে নিয়ে বিচারের দিনক্ষণ নির্ধারণ করবে। তবে সালিশের আগে এ ঘটনায় কেউ উসকানি দিলে এবং তা প্রমাণিত হলে সেই পক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর থেকে দুই পক্ষই এখন শান্ত।

সালিশ কমিটির সদস্য তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর আমরা দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করি। ৫০ লাখ টাকা করে জামানত রেখে দুই পক্ষই বৈঠকে রাজি হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা সুস্থ হলে সালিশ বৈঠকের দিন নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আপাতত দুই পক্ষই শান্ত। তবে কোনও পক্ষের কেউ ফেসবুকসহ কোনোভাবে উসকানি দিয়ে ফের সংঘর্ষ বাঁধালে তাকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম