পূর্বাচলের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩শ’ ফুট সড়কের ভুইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের বন্ধু রাকিব জানান, রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেলে ঢাকা থেকে ৩শ’ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বাচল ৩নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম