মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষ, সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২০:১৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:৩৩

Photo munshiganj 17.03 (1) মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রবাহী দুটি বাসের সংঘর্ষের ফলে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুটি বাসই পুড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে চর বাউশিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Photo munshiganj 17.03 (2) পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোমনা থেকে ঢাকাগামী সুমাইয়া পরিবহনের একটি বাস চরবাউশিয়া এলাকায় যাত্রী নামানোর সময় ফেনী থেকে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া পরিবহনের বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে যায়। প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী