পুলিশ বাহিনী পুরোদমে কাজ শুরু করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ বাহিনী পুরোদমে কাজ শুরু করেছে। শুধু নির্বাচন নয়, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সেখানে সংঘাতের ঘটনায় তদন্ত চলছে। টঙ্গী ইজতেমার মাঠে যারা অপরাধ ও বিশৃঙ্খলা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন ভালো বলতে পারবেন।’

এর আগে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি