সিলেটে কামরানের ওপর বোমা হামলার অভিযোগে মামলা: বিএনপির ৭০ নেতাকর্মীকে অব্যাহতি

সিলেট প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রায় ৭০ জন নেতাকর্মী। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন মামলার সব আসামিকে খালাস দেন।

এসব তথ্য নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মির্জা মো. ইয়াকুত হোসেন। তিনি বলেন, ‘আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি, বোমা হামলার মামলাটি পরিকল্পিত। সেজন্য আদালত ৭০ জন বিএনপির নেতাকর্মীকে খালাস দিয়েছেন। দীর্ঘ নয় বছর আইনি লড়াই করে সব আসামি মামলা থেকে খালাস পান।’

খালাসপ্রাপ্তরা হলেন– মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, চৌধুরী মো. সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রানা, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়াসহ ৭০ জন নেতাকর্মী।

জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে নগরীর পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান তার ওপর বোমা হামলা হয়েছে অভিযোগ করে মামলা করেন। ওইদিন রাতেই তৎকালীন ছাত্রনেতা আফছর খানকে না পেয়ে তার ছোট ভাই এবং ছাত্রনেতা এমদাদুল হক স্বপনকে না পেয়ে তার স্কুলপড়ুয়া ছোট ভাইকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম