বিএনপি অফিসে অগ্নিসংযোগ: আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১

মানিকগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান এবং এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে মোনায়েম খানকে। এর আগে বুধবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তপু আহমেদ মামুনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোনায়েম খান মানিকগঞ্জের পোড়রা এলাকার মৃত ওয়ারেস আলী খানের ছেলে। অপরদিকে, ছাত্রলীগ নেতা তপু আহমেদ মামুন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঠাটাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলায় এজাহারভুক্ত আসামি মোনায়েম খান ও ছাত্রলীগ নেতা তপুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, মোনায়েম খান গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এ যোগ দেন এবং বিএনএমের প্রতীকে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর-দৌলতপুর-শিবালয়) নির্বাচন করে জামানত হারান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী