রাজশাহীতে সাবেক এমপি আসাদকে ৭ মামলায় গ্রেফতার দেখানো হলো

রাজশাহী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে নতুন তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল।

এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই করা হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট এবং দুটি ২১ আগস্ট করা হয়। এসব মামলায় গ্রেফতার দেখাতে তাকে রাজশাহীর মোহনপুর থানার আমলি আদালতে তোলা হয়েছিল।

আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে বিচারক মো. হাদিউজ্জামান জামিন মঞ্জুর করেননি।

আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় বলেন, ‘আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখানো হলো।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন।

এ জন্য বৃহস্পতিবার তাকে আদালতে তোলার সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দিন কোনও স্লোগান দেওয়া কিংবা ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটেনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম