সড়ক থেকে ছিটকে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

সিলেট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও কয়েকজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কারটি সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকা থেকে প্রাইভেটকারে জাফলং যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে হাইওয়ে ও জৈন্তাপুর থানা পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারে ছাতক থেকে জাফলংয়ে পিকনিকে যাচ্ছিলেন কয়েকজন। সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় কারটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতরা সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার বলেন, ‘এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম