ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ফরিদপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪

ফরিদপুরের চরভদ্রাসনে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাসিবুল হাসান (২০) ওরফে আশরাফুল মণ্ডল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফ্ফার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় নেওয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়। আহত দুজনকেই প্রাথমিক চি‌কিৎসা দেওয়া হয়েছে।

আশরাফুল চরভদ্রাসন সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএসডাঙ্গী গ্রামের মোশারফ হোসেন মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে দ্রুতগতিতে চরভদ্রাসন থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। সে সময় একটি মোটরসাইকেলের অন্যটির সঙ্গে লেগে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

নিহতের বন্ধু নওশাদ আহমেদ জানান, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য আশরাফুলকে দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরে তার এমআরআই করার পর তাৎক্ষণিক ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকা নেওয়ার পথে পল্টন এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে তিনি মারা যান।

চরভদ্রাসন থানার ওসি জানান, নিহতের পরিবারের কেউ এ বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি