দ্বিতীয় ধাপে ৩১ মার্চ নীলফামারী সদরের ৫টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ২৫ জন চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পঞ্চপুকুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ আলী টিপু মনোনয়নপত্র প্রত্যাহার করায় চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতীক বরাদ্ধ পেয়েছেন ১২ জন। এছাড়া ওই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা তাদের ইউনিয়ন ও প্রতীক নিম্নরূপ:
চওড়া বড়গাছা: আওয়ামীলীগের দলীয় প্রার্থী জুলফিকার আলী ভুট্টো (নৌকা), আনারুল ইসলাম (ধানের শীষ), আবুল খায়ের বিটু (চশমা), মমতাজুল ইসলাম (টেলিফোন), মোশারফ হোসেন (আনারস)।
গোড়গ্রাম: রেয়াজুল ইসলাম (নৌকা), আমিনুজ্জামান (বিএনপি-ধানের শীষ), ইলিয়াস হোসেন (আনারস), মশিউর রহমান (মাটর সাইকেল)।
পঞ্চপুকুর: আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবর রহমান সরকার (নৌকা), রফিকুল ইসলাম (ধানের শীষ), মশিউর রহমান প্রামানিক (চশমা), নূরল আমিন সরকার (টেলিফোন), নাজমুল হক (আনারস), ওয়াহেদুল ইসলাম (মোটর সাইকেল)।
লক্ষ্মীচাপ: গোলাম মোস্তফা (নৌকা), আশরাফ হোসেন ( ধানের শীষ), আ. কা. মো. আমিনুর রহমান (আনারস), শ্যামচরণ রায় (মোটর সাইকেল)।
পলাশ বাড়ী: আওয়ামীলীগের দলীয় প্রার্থী মমতাজ আলী (নৌকা), জগদীশ চন্দ্র রায় (ধানের শীষ), জাতীয় পার্টির চঞ্চল চ্যাটার্জী( লাঙ্গল মার্কা), ওয়ার্কার্স পার্টির তপন কুমার রায় (হাতুড়ি), ইব্রাহিম তালুকদার ( আনারস)।
উল্লেখ্য, চলতি মাসের ৩১ মার্চ দ্ধিতীয় ধাপে নীলফামারীর সদরের এই ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
/এইচকে/








