টোল প্লাজায় তিন গাড়িতে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় তিন গাড়িতে বাসের ধাক্কায় নিহত বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় রেশমা বেগম নামে আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

এদিকে, এ ঘটনায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত একই পরিবারের চার জনের মধ্যে তিন জনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহত আমেনা আক্তার, তার দুই মেয়ে ইসরাত জাহান ইমু ও রিহারকে আমেনা আক্তারের বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আর আমেনার নাতি শিশু আয়েজকে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় প্রাইভেটকারে থাকা আয়েজের মা অনামিকা ও বাবা নূর আলম সোহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আয়েজের ফুফু ও চালককেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া বেপরোয়া যাত্রীবাহী ওই বাসের (ব্যাপারী পরিবহন) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন আব্দুল্লার মা রেশমা বেগম।

নিহক আমেনা আক্তারের স্বামী ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে তার ভায়রার মৃত্যুর চার দিন পর সেখানে দোয়ার আয়োজনে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর এক সদস্যের ফোনে এই দুর্ঘটনার সংবাদটি পান তিনি।

রেশমার বাবা মালেক ফকির বলেন, ‘রেশমা মগবাজারের বাসা থেকে স্বামী ও ছেলেকে নিয়ে আমার ছোট মেয়ের বিয়েতে অংশ নিতে মোটরসাইকেলে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।’ এখন মেয়ে ও নাতির মরদেহ নিয়ে মাদারীপুরে যাচ্ছেন জানান তিনি।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম