কাউখালীতে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর চাচাকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ১৫:৪৭আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৫:৪৭

পিরোজপুর পিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর চাচা আ. মজিদ খানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নুর বিরুদ্ধে।
৪নং চিরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মাহামুদ খান খোকন বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আমার চাচা আঃ মজিদ খান দক্ষিণ নিলতী এলাকায় আমার ফুপাতো ভাই দেলোয়ার খানের বাসা থেকে আরেক ফুপাতো ভাই সেলিমকে সঙ্গে নিয়ে একই এলাকায় থাকা তার নিজ বাসায় যাচ্ছিলেন। রাস্তায় জাপা চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা আমার ফুপাতো ভাই সেলিমকেও মারপিট করে। আহত আ. মজিদ খানকে রাতেই বরিশাল শেরে বাংলা  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, তার চাচার ওপর হামলার নির্দেশদাতা হিসেবে জাপা চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নুকে প্রধান আসামি করে মামলা করা হবে।

এ বিষয়ে জাপা চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম