নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

কাজী সাঈদ, কুয়াকাটা
৩১ ডিসেম্বর ২০২৪, ২২:০৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:০৯

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০২৪ সাল। হচ্ছে ২০২৫-এর শুভ সূচনা। ৩১ ডিসেম্বর রাতে ২০২৫ সালকে স্বাগত জানাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এসেছেন হাজারো পর্যটক।

সাগরকন্যা কুয়াকাটায় শীতের হিমেল গোধূলিলগ্নে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানিয়েছেন হাজার হাজার পর্যটক। কুয়াকাটা সৈকতসহ এই এলাকার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের আতিথেয়তা দিতে ব্যস্ত সময় পার করছে পর্যটন ব্যবসায়ী আর ট্যুরিস্ট।

সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভোরের সূর্যোদয় আর গোধূলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত পর্যটকরা জানান, সাগরকন্যা কুয়াকাটার মনোরম নৈসর্গিক দৃশ্য তাদের বারবার টেনে আনে সমুদ্রের কাছে।

কুয়াকাটা সমুদ্রসৈকতে এসেছেন বহু পর্যটক কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘এ বছর থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি কিছুটা কম। আবাসিক হোটেলগুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ বুকিং হয়েছে।’

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের উপস্থিতি এবার কম। আবাসিক হোটেলগুলোতে ৪০% ছাড় দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি