রাজশাহীতে নারী চিকিৎসককে অপহরণের ঘটনায় চার আসামি কারাগারে

রাজশাহী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ২২:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২২:০৫

রাজশাহীতে নারী চিকিৎসককে অপহরণের ঘটনায় গ্রেফতার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডা. শাকিরা তাসনিম (২৬) এবং তার বাবা আবু তাহের মো. খুরশীদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ভিকটিমের বাবাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর অপহৃত ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব।

র‌্যাব-৫ এবং র‌্যাব-১২ একটি যৌথ দল গত ৩১ ডিসেম্বর রাত ৮টায় পাবনা জেলার সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার করে।

এ সময় মামলার আসামি তানজিম খান তাজ ওরফে নীরব (৩০), তার সহযোগী মো. সেলিম মল্লিক (৩৫), সজীব হোসেন (২৩) এবং অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজ ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর: অপহরণের শিকার সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের