আইনজীবী আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জানুয়ারি ২০২৫, ১৮:২১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩২

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তি এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং আলিফ হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় দাসের উসকানি ছিল। আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান থেকে বক্তব্য দেন চিন্ময়। তার অনুসারী সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই সন্ত্রাসীরা ওইদিন কোর্টহিল জামে মসজিদে হামলা, গাড়ি ভাঙচুর ও অনেক মানুষকে আহত করে। আদালত প্রতিষ্ঠার দীর্ঘ ১৩১ বছরের মধ্যে এরকম জঘন্যতম ঘটনা আর কখনও ঘটেনি।’

তারা আরও বলেন, ‘আইনজীবী আলিফ হত্যার আসামি সন্ত্রাসীরা এখনও প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আলিফ হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম ধীরগতিতে চলছে। বাংলাদেশের হাজার হাজার আইনজীবীর দাবি, আলিফ হত্যা মামলা দ্রুত বিচার আইনের মাধ্যমে করতে হবে।’

অ্যাডভোকেট মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মো. নওশাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন– অ্যাডভোকেট মো. জমির উদ্দিন, জিয়াউর রহমান, এস এম মামুন, রমিজ উদ্দীন আনসারী, মো. ইউনুস’সহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের