ভেঙে ফেলা হয়েছে বাকৃবির ছাত্রলীগ কার্যালয়

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৭

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।

বাকৃবি প্রক্টর প্রফেসর ড. আলিম উদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ এবং উত্তেজিত একদল সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ নিয়ে কোনও উত্তেজনা নেই। তবে পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’

সাধারণ শিক্ষার্থী কায়সার বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হলে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে বাইরে থেকে বুলডোজার ভাড়া করে এনে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়। ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ মরিয়া হয়ে হামলা করে হত্যা করেছে। এ ধরনের সন্ত্রাসী এবং সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয় বাকৃবিতে বহাল তবিয়তে থাকবে এটি সাধারণ শিক্ষার্থীরা কিছুতেই মানতে পারছিল না। অবশেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’  

/এমএএ/
সম্পর্কিত
হাটে কোরবানির পশু থেকে মানুষে ছড়ায় প্রাণঘাতী রোগ, কীভাবে বাঁচবেন
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা
মায়ের কাছে ভালো খাবার চেয়ে চিঠি লেখা সেই মাদ্রাসাছাত্রের পাশে ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম