নরসিংদীতে তাঁত বোর্ড চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা অবরুদ্ধ

নরসিংদী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরের আওতায় নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকীসহ ১৪ কর্মকর্তাকে। সোমবার বিকাল ৩টা থেকে সাহেপ্রতাপ এলাকায় কলেজের ক্যাম্পাসের একটি কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। সবশেষ, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কর্মকর্তারা।

শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদফতরের আওতায় তাদের কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়াও সভা-সমাবেশ ও মানববন্ধন করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। তাঁত বোর্ড কর্মকর্তারা আজ ক্যাম্পাস পরিদর্শনে আসলে তারা একটি কক্ষে অবরুদ্ধ করেন কর্মকর্তাদের৷ আলোচনায় কোনও সমাধান না আসায় অবরুদ্ধ রয়েছেন কর্মকর্তারা। দাবি মানার ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা।

এ ছাড়া, শিক্ষার্থীদের অভিযোগ, এখানে ভর্তি হওয়ার পর বাড়তি ফি গুনলেও পাচ্ছেন না মানসম্মত সেবা।

তাঁত বোর্ডের চেয়ারম্যান ছাড়াও অন্য অবরুদ্ধদের মধ্যে রয়েছেন– তাঁত বোর্ড সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন, অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ও পরিচালক (প্রশাসন, অ.দা.) আকরামুজ্জামান, প্রধান হিসাবরক্ষক এবং প্রকল্প পরিচালক (অ.দা.) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ.দা.) আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম