কুমিল্লায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ২০:৪০আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২০:৪০

কুমিল্লা কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে শাহ আলম (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মনি আক্তার বলেন, ভোরে শাহআলম বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর লোক মারফত জানতে পারি আমার স্বামীকে পার্শ্ববর্তী বাশার মিয়ার বাড়িতে বেঁধে রেখেছে।  খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ছয় থেকে সাত জন লোক আমার স্বামীকে এলোপাথাড়ি মারধর করছে। এসময় আমার শ্বাশুড়ি এগিয়ে গেলে তাকেও মারধর করে। এক পর্যায়ে আমার স্বামীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের অতীত রেকর্ড ভালো নয়। তার বিরুদ্ধে সিঁধেল চুরিসহ নানা অভিযোগ রয়েছে।

দুই সন্তানের জনক নিহত শাহআলম ওই গ্রামের শহিদ উল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠায়।

/এনএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম