পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি প্রার্থীর সমর্থন

পিরোজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০২:১৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০২:১৮

বিএনপি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজের প্রার্থীতা প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থণ দিয়েছেন।
কাজী আসাদুজ্জামান রঞ্জু ওই ইউনিয়নে বিএনপি মনোনীত এবং মো. হেদায়েতুল ইসলাম (মিস্টার) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
গত ১৫ মার্চ কলাখালীর রাজারকাঠি গ্রামে হেদায়েতুল ইসলামের সভায় উপস্থিত হয়ে তাকে সমর্থন দিয়ে আনারস প্রতীকে ভোট চান কাজী আসাদুজ্জামান। এ ঘটনায় বিএনপি নেতা কর্মীদের মাঝে ক্ষোভ জমেছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য মো. এনামুল হক বলেন, ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র সুপারিশে  ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান রঞ্জুকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় বিএনপি।
আর কলাখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক মৃধা কাজী আসাদ্জ্জুামান রঞ্জুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকৈ অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ করেন।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গিয়াসউদ্দিন সরদার বলেন, নির্বাচনে জয় পরাজয় যাই হোক তারা প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু কাজী আসাদুজ্জমান রঞ্জু দলের সাথে বেঈমানী করেছে।
আর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, আসাদুজ্জামানকে গত ১৬ মার্চ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব আসার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কাজী আসাদুজ্জামান রঞ্জু।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম