গোপালগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ১৪:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর-কোটাখোল সড়কের জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৫) এবং  পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাঁধন স্থানীয় ইউনাইটেড একাডেমি উচ্চবিদ্যালয় এবং মাহিম স্থানীয় শেখ পাচুড়িয়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

সদর থানার ওসি মীর মোহাম্মাদ সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতরা ইছাখালি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তারা দুজনই অল্পবয়সী। তাদের মোটরসাইকেল চালানোর কোনও দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দুজনই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম