কর্মস্থলে যাওয়ার পথে ২ নারী শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৩:১০ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:১০

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– স্থানীয় বাদশা পাইওনিয়ার কোম্পানির শ্রমিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়া মেয়ে ঊর্মি আক্তার (২০); একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের মো. সেলিমের মেয়ে দিলারা বেগম (৩২)।

পুলিশ জানায়, নিহতরা সকালে একটি টমটম গাড়ি করে কর্মস্থল স্থানীয় শাহজিবাজারের বাদশা পাইওনিয়ার কোম্পানি নামে সুতার কারখানায় যাচ্ছিলেন। ওই সময় ঘন কুয়াশার নাম অজ্ঞাত একটি গাড়ি টমটমে ধাক্কা দিলে সেটি উল্টে ভেঙেচুরে গিয়ে দুজন প্রাণ হারান।

নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে।

ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

/এমএএ/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা