সড়ক বিভাজকের ওপর উঠে গেলো বালুবোঝাই ট্রাক

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১২:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:৫৬

গাজীপুরে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক অপু (৪০) আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকচালক অপু পটুয়াখালী সদর উপজেলার সোলাপারা গ্রামের বাসিন্দা।

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় চন্দ্রা থেকে বালুবোঝাই একটি ট্রাক কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উঠে পড়ে। এ সময় ভেতরে আটকে পড়ে ট্রাকচালক অপু আহত হন।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে চালককে উদ্ধার করেন। আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম