খুলনায় স্বর্ণের বারসহ এক ব্যক্তি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫২

খুলনায় স্বর্ণের দুটি বারসহ গোবিন্দ চন্দ্র দাস (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার গোবিন্দ চন্দ্র দাস শরীয়তপুরের চন্দনকর রুদ্রগড় ইউনিয়নের যুগল চন্দ্র দাসের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্রকে দুটি (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।’

এই স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি