সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৪:২৪আপডেট : ২০ মে ২০২৬, ১৭:৩৬

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক তরুণীকে আটক করা হয়েছে। আটক যাত্রী তামান্না মাইমুনার (২১) বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে।

বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালে নজরদারি বাড়িয়েছিল গোয়েন্দা সংস্থা। পরে ওই তরুণী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে আসলে তাকে শনাক্ত করা হয়। ওই তরুণীকে আটক করে তল্লাশি চালালে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। 

জানা যায়, আটক মায়মুনা সকাল ৮টায় দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।

স্বর্ণসহ যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
শাহজালালের থার্ড টার্মিনাল কবে চালু হবে, জানালেন বেবিচক চেয়ারম্যান 
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
স্বজন-দর্শনার্থীতে ঠাসা বিমানবন্দরের ক্যানোপি, নিরাপত্তা নিয়ে শঙ্কা
সর্বশেষ খবর
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন