বিজিবি-বিএসএফ বৈঠকের মাধ্যমেই সীমান্তের সব সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৫

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। বর্তমানে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। দুই দেশের সীমান্তে শান্তিরক্ষায় আগামী মাসে বিজিবির এবং বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। ওই বৈঠকের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়নমসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় ঊপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পুলিশ দায়িত্ব পালনে আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে। তাদের কাজে উৎসাহ দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

কৃষকের সার নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করে উপদেষ্টা বলেন, ‘কৃষকরা ন্যায্য মূল্যে সার পাবেন। ডিলারদের কোনও ধরনের কারসাজি সরকার সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কৃষিবান্ধব হতে হবে।’

কৃষির উন্নয়নে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ৪০৩ ব্যাটল গ্রুপ কর্নেল মাহমুদ হাসান, সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ আশরাফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জেল কোড যুগোপযোগী করতে আইসিআরসি’র সুপারিশ প্রেরণ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম