বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৯ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৯

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে সাত জন তামাক চাষি ও শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। এই ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা তামাকের খামার বাড়িতে আসে এবং তিনটি খামার বাড়ি থেকে সাত জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করা ব্যক্তিরা তামাকক্ষেতে কাজ করেন বলে জানা গেছে। তারা হলেন–খামারের মালিক আমিন (৩৫), শ্রমিক আলেক্স জোহার (৩৫), শ্রমিক শফি আলম (৩২), খামার মালিকের ছেলে সাকিব (১৪), শ্রমিক জাবেদ (২৬), শ্রমিক আসাদ (১৮), শ্রমিক আবু হানিফ (২১)।

জানা গেছে, সন্ত্রাসীরা ফোন করে অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন জানান, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে গেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
দিনের আলোয় টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে ব্যবসায়ীকে অপহরণ
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক