ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

বাগেরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১৭:১০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৬

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা মো. শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান অনেক কষ্টে নিরাপদ স্থানে পৌঁছেছেন। অপহরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন।

তিনি বলেন, ‌‘আমরা একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলাম। খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক চেষ্টার পর ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক আমাদের গাড়িটির গতিরোধ করে এবং ভাঙচুর শুরু করে। তারা আমাদের মারধর করে এবং কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

শেখ মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘হামলাকারীরা আমাদের মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করেছিল। একপর্যায়ে আমাকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির কার্যক্রমের ছবি পাওয়ার পর তাকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা।’

মঈন উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বর্তমানে আমি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছি। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দলীয়ভাবেও তাকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি সূত্রে জেনেছি, আমাদের গাড়িটি সড়কের একপাশে পড়ে আছে, তবে এখনও আমরা সেখানে পৌঁছাতে পারিনি।’

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জেনেছি। অপহরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। আমরা তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হক ফরাজির নিখোঁজ বা অপহরণের বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই শুনলাম। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

/এএম/ 
সম্পর্কিত
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের, আক্রান্ত ১৬১৫
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের, আক্রান্ত ১৬১৫
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ