এক মোটরসাইকেলে তিন বন্ধু, প্রাণ গেলো সবার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন– মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪৫); একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৫) এবং সুরেশ বড়ুয়ার ছেলে শুভ্রজিৎ বড়ুয়া সনি (৪০)।

নিহত সনি বড়ুয়ার চাচাতো ভাই অমিত বড়ুয়া বলেন, ‘আমার চাচাতো ভাই সনিসহ মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে এক বন্ধুর বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

তিনি আরও বলেন, ‘তিন জনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একজন পেশায় মাছ ব্যবসায়ী, একজন কাঠ মিস্ত্রি এবং একজন কাজ করেন স্থানীয় একটি দোকানে। তাদের হারিয়ে পরিবার এখন দিশেহারা।’

সরেজমিন নিহতদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মায়ানীর বড়ুয়াপাড়ার স্থানীয় বৌদ্ধ মন্দিরে তিন বন্ধুর লাশ শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সারিবদ্ধ করে রাখা হয়েছে। স্বজন হারানোর বেদনায় লাশের খাটিয়ার পাশে বসে বিলাপ করছেন আত্মীয়-স্বজন। পুরো মন্দির প্রাঙ্গণ শোকের আবহ বিরাজমান। একই গ্রামের তিন বন্ধুর সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা যাওয়ায় পুরো গ্রামের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

দুর্ঘটনার খবর পেয়ে মায়ানী বড়ুয়াপাড়ায় দ্রুত ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে সুফিয়া রোড এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে সনি, রুবেল ও নিপু বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনের সুফিয়া রোড এলাকায় ইউটার্ন পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিন জন সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া বুঝিয়ে দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম