ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩০

ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে দলের সাধারণ সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ জনুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা যুবদলের পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়া, ইতোপূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করাসহ নানাবিধ অভিযোগ রয়েছে বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে নুর আলমের কোনও কর্মকাণ্ডের দায় নেবে না বিএনপি। যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কে এম জাফর ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী