মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৩

এবার নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েট, চুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। গত বছর ৫২ জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

নীলফামারী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী নাফিস ফুয়াদ বলেন, ‘এই কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সন্তানের মতো দেখভাল করেন। তাদের যত্নে এবারও ৫৩ জন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এখানে শিক্ষার পরিবেশ অনেক ভালো। স্যারদের পরিশ্রম আর আমাদের মনোযোগ এই সাফল্য পাইয়ে দিয়েছে।’

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আজাদ আবুল কালাম জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এই ফলাফল অর্জিত হয়েছে। গত বছর ৫২ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী