ভারত থেকে সুদানের নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ

ফেনী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১৫:১৩আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:১৩

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে এক সুদানের নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুদানের নাগরিকের নাম ইলমা (২৬)। তিনি আফ্রিকা মহাদেশের সুদানে কান্টি এলাকার আবদাল রাহিমের মেয়ে বলে জানা গেছে।

ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। 

আটক ইলমার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ভারতীয় ৩০ রুপি এবং ব্যবহৃত কাপড়সহ ২টি ব্যাগ পাওয়া গেছে। তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী (৪ বিজিবি) সূত্র জানা যায়, নিজকালিকাপুর বিওপির টহল দল সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক এলাকা থেকে সুদানের নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল আটক করে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম