কারখানা খোলার দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ

গাজীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২০:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২০:৩৩

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুরের শ্রীপুরে সানসিটি মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে ৪২ হাজার শ্রমিকের পাশাপাশি স্থানীয় বাড়িওয়ালা ও দোকান মালিক কর্মচারীরা অংশ নেন।

গণসমাবেশে শ্রমিকরা বলেন, ‘ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সব কারখানা খুলে দিতে হবে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধ করতে হবে। যদি বেক্সিমকোর কারখানা না চলে তাহলে আশেপাশে কোনও কারখানা চলতে দেবো না। আমরা কেন বৈষম্যের শিকার হবো? বুধবার (২২ জানুয়ারি) সকালে আমরা কারখানায় কাজে যোগ দিতে চাই।’

এ সময় শ্রমিকরা ‘বেক্সিমকোর দালারেরা হুঁশিয়ার-সাবধান’, ‘এক দফা এক দাবি/ বেক্সিমকো খোলার দাবি’সহ বিভিন্ন স্লোগান দেন।

একটি কারখানার ব্যবস্থাপক মুন্না বলেন, ‘বেক্সিমকোর ৪২ হাজার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা মানবেতর জীবনযাপন করছেন। কেন এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না?’

সমাবেশে শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, ‘এই সমাবেশ থেকে যে কর্মসূচি ঘোষণা করবো ৪২ হাজার শ্রমিকের সবাই তাতে অংশ নেবে। বর্তমান সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরবো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২১টি বন্ধ কারখানা খুলে দিতে হবে। বন্ধ ২১ কারখানার কোনও শ্রমিককে ছাঁটাই করা চলবে না এবং প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে পোশাক কারখানার শ্রমিকরা ছিলেন। তাহলে সবাই সুবিধাভোগী হলে পোশাককারখানা সুবিধা পাবে না কেন? বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হলো। সরকার যদি দাবি না মানে তাহলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।’

গাজীপুর শিল্পপুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, দুপুর ২টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খোলার দাবিতে এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে গণসমাবেশ করেছেন।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা হয়। ওই সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী