পাউবোর ওয়ার্কশপে দুদকের অভিযান, অস্তিত্ব নেই ২৬ লাখ টাকার কাজের

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২৩:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়ার্কশপে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনার জোড়াগেট এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যালের দুটি কাজের অস্তিত্ব দেখতে পাননি দুদক কর্মকর্তারা।

অভিযানে মানহীন ও নিম্নমানের পুরনো সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গুদামের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্রাব মালামাল কালোবাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণও পেয়েছে দুদক।

দুদক খুলনার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিল ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার। যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত কাজ, যা স্বল্প মূল্যের এবং ২টি মেকানিক্যাল কাজ, যা ২৬ থেকে ২৭ লাখ টাকার হতে পারে। আমরা সরেজমিনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। মেকানিক্যালের ২৬ থেকে ২৭ লাখ টাকার দুটি কাজ পাওয়া যায়নি। আর মেরামতের ৫টি কাজেও রয়েছে ব্যাপক অনিয়মের চিত্র। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযানে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের