বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই মিললো ট্রাকে, একজন আটক

শেরপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত মাধ্যমিক পর্যায়ের বই পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে শেরপুর জেলায়। বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলায় পুলিশ বইভর্তি একটি ট্রাক জব্দ করে। যেখানে অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে এই বিশাল পরিমাণ বই উদ্ধার করা হয়। ট্রাকটির সন্দেহজনক গতিবিধি লক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকসহ একজনকে আটক করে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশের সূত্রে জানা গেছে, ট্রাকটি মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত অষ্টম, নবম ও দশম শ্রেণির বই পরিবহন করছিল। পুলিশ ট্রাকটি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করে।

শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানিয়েছেন, বইগুলো শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত নয়। প্রাথমিক তথ্য অনুসারে, বইগুলো সম্ভবত কুড়িগ্রাম জেলা থেকে আসা।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ বিভাগ সম্পূর্ণ ঘটনাটির গোড়ার কথা জানতে চেষ্টা করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম