মোংলায় বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

বাগেরহাটের মোংলায় ভোটের মাধ্যমে বিএনপির পৌর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। এ ছাড়া ভোট গ্রহণের শেষ পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ডে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টায় তার প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি এবং তার ছেলেসহ চার জন আহত হন। পরে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তারা।

আহতরা হলেন– কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মোহাম্মদ বাহাদুর (৩২) ও মোহাম্মদ মিজান (৩০)।

এদিকে, কমিটি গঠনের লক্ষ্য ভোটের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষ।

ঘটনাস্থলে থাকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক এ সব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এর জন্য তার দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী দায়ী। এই ওয়ার্ডে আবার ভোট হবে।

এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম