দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রী

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৭

টঙ্গী-জয়দেবপুর রেলপথে গাজীপুরের ধীরাশ্রম (ছোট দেওড়া) এলাকায় ১০ ফুট রেললাইন হঠাৎ বেঁকে যাওয়ায় অল্পের জন্য চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের এক হাজার ২শ যাত্রী দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় ওই রেলপথের একটি লাইন বন্ধ আছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বনলতা এক্সপ্রেস ট্রেন আসার আধ ঘণ্টা আগে আরেকটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। রেলের নিরাপত্তা কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে উভয় পাশের স্টেশন মাস্টারকে জানিয়ে ওই রেললাইনের পাশে লাল পতাকা টাঙিয়ে দেন। কিন্তু, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের চালক এই বার্তা পাননি। ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পায়। বিপদচিহ্ন দেখে ট্রেনের লোকো মাস্টার বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরত্বে ট্রেনটি থামিয়ে দেন।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেসুর রহমান বলেন, ‘ধীরাশ্রম এলাকায় এসে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলে ট্রেনটি ঘটনাস্থলের ৪০ মিটার আগে থামানো হয়। পরে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে রেললাইন বেঁকে যাওয়া বিষয়টি জানতে পারি। এতে ট্রেনের এক হাজার ২শ যাত্রী বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন।’

কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে রেললাইন বাঁকা হয়ে গেলো? এমন প্রশ্নে তিনি বলেন, ‘তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। টেকনিক্যাল বিভাগের কর্মীরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ‘ধীরাশ্রম (ছোট দেওড়া) এলাকায় রেললাইন বেঁকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে। এ ঘটনায় টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী