মোংলা বন্দরের জেটিতে একসঙ্গে ৩ বিদেশি জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে এসব জাহাজ নোঙর করে। এ ছাড়া এদিন বন্দর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশি জাহাজের অবস্থান করছে।

বন্দর সূত্রে জানা গেছে, এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত এ বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্যসামগ্রী ও রিকন্ডিশন গাড়ি খালাস-বোঝাই হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, সোমবার বন্দর জেটিতে আসা তিনটি জাহাজের মধ্যে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএস’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আর মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি মারসক’ নামে জাহাজ বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। এ ছাড়া ভারতের পতাকাবাহী ‘এমভি জাইরা’ নামে আরেকটি জাহাজ বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের