বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে রাখার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬

চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে সমস্যাগ্রস্ত ও বেসরকারি ব্যাংকে বন্দরের এফডিআর বিনিয়োগ, মেয়াদ শেষ হওয়ার পরও অর্থ উত্তোলন না করা এবং নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ বিনিয়োগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিটি।

রবিবার (৮ নভেম্বর ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২০-২০২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট আপত্তি পর্যালোচনা করা হয়। আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন, নিয়মিতকরণ ও ভূতাপেক্ষ অনুমোদনসহ প্রয়োজনীয় কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আপত্তিগুলো নিয়ে আলোচনা হয়। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা আপত্তি এবং আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউ যেন দায়মুক্তি না পান, সে বিষয়ে কঠোর অবস্থান জানানো হয়। বর্তমান সরকারের আমলেও দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়।

আমদানি-রফতানিতে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ই-বিলিং ও ই-পেমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক পরিশোধ এবং দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহনের সমস্যা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করেছে কমিটি। খালি কনটেইনারের নামে বন্দর থেকে মালবাহী কনটেইনার বের করে নেওয়া এবং কনটেইনার চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।

মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের ড্রেজিং কার্যক্রম, নির্ধারিত ড্রাফট ও নাব্যতা অর্জন, কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিয়েও আলোচনা হয়। এসব প্রকল্পে অনিয়ম চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা হয়।
এ ছাড়া বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। এ ধরনের আর্থিক অনিয়ম ও সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া অংশ নেন।

এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শিশু অধিকার সুরক্ষায় আইন সংশোধনে সংসদীয় ককাসের উদ্যোগ
ধর্মীয় সম্প্রীতি জোরদারে সংসদে ককাস গঠনের প্রস্তাব
শপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্য
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১২৫৪ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১২৫৪ মামলা
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম