সড়ক দুর্ঘটনায় নিহত এক

নীলফামারী প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ০২:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৬, ০২:৪৪

সড়ক দুর্ঘটনায় নিহত এক নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রথম আলো পত্রিকাবাহী পিকআপের চালক নিহত হয়েছেন। এতে গাড়ির হেলপারও আহত হয়েছেন। শনিবার ভোরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত পিকআপের চালক বিশাল (৪০) বগুড়া সদর উপজেলার কইতকুল গ্রামের বাসিন্দা। আহত হেলপার ফরিদুল ইসলামকে (৩৬) প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টায় বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি পত্রিকাবাহী পিকভ্যান ওই সড়কের কামারপুকুর বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক বিশালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম