লিফলেট বিতরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

রাজবাড়ী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে সজীব মণ্ডল নামে এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

সজীব বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক বলেন, ‘রবিবার বিকালে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারেন সজীব মণ্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছেন। পরে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল-ঘুষি মারে।’

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা সজীবকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী