ছাত্রাবাস থেকে কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২

ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকার একটি ছাত্রবাস থেকে ঢাকার মিরপুরের বাঙলা কলেজের শিক্ষার্থী সাব্বির ইসলামের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ জানুয়ারি) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সাব্বির নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক রফিক মিয়ার ছেলে। তিনি ঢাকায় থেকে লেখাপড়া করতেন। তবে গত এক মাস আগে সাব্বির অর্নাস দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রবাসে এক বন্ধুর সিটে বসবাস করতেন। 

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৩টার দিকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন সাব্বির। ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিও বার্তায় হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। ওই পোস্টের শিরোনামে মৃত্যুর জন্য তার প্রেমিকার বড় ভাইকে দায়ী করেন সাব্বির।    

সহপাঠীরা জানান, সাব্বির ইসলাম জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীকে ভালোবাসতেন। কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নেননি প্রেমিকার বড় ভাই শামীম। এটা নিয়ে সাব্বির ইসলামের মাঝে হতাশা ছিল।

ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সাব্বির ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক