পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা আটক, পিটুনি দিয়ে পুলিশে দিলো ছাত্ররা

কুমিল্লা ও কুবি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬

পরীক্ষা দিতে এসে ছাত্রদের হাতে আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম‌। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন ছাত্র-জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষা ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলার অভিযোগ আছে মাসুমের বিরুদ্ধে। এ ছাড়াও স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নানান সময় হুমকি-ধামকি দিতেন এই ছাত্রলীগ নেতা। সকাল ১০টায় এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৩০ মিনিট পরীক্ষা দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। পরে ছাত্র-জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলএলবি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন আলী বলেন, ‘পরীক্ষা শুরু পর কয়েকজন ছাত্র মাসুমকে বাইরে নিয়ে যায়। তিনি ছাত্রলীগ করতেন নাকি অন্য কিছু, তা জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।’

কুমিল্লার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। নিয়মিত মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি