বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮

সুনামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– অটোরিকশার দুই যাত্রী আলী নূর (৩৩) ও জমির (৩০)।

নিহতদের স্বজনরা জানান, সিলেটের গোয়ালাবাজার উপজেলার ইসবপুর গ্রামে পীর বাড়িতে উরসে গিয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর এবং সাদকপুর গ্রামের কয়েকজন। সেখান থেকে শনিবার সকালে সিএনজি অটোরিকশায় সুনামগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন তারা। পথে আহসান মারা এলাকায় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন নিহত হন।

আহত অবস্থায় আলী আকবর, ঝনিক মিয়া ও সুমেন মিয়া নামে অটোরিকশার তিন যাত্রীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত আলী আকবর ও ঝনিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার বলেন, ‘বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের