কুষ্টিয়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন– কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত এবং উপ-দফতর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

থানা পুলিশ জানায়, রবিবার সকাল ৬টার দিকে লিফলেট বিতরণ এবং নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সকাল ১০টার দিকে আটক হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ জনকে। পরে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলী বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।’

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘এক ছাত্র একজনের নাম উল্লেখ করে এবং ৩০ জনকে অজ্ঞাত আসামি করে নাশকতা আইনে মামলা করেছে। মামলায় দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী