ইলিশের জালে উঠলো ইলিশ শিকারে যাওয়া জেলের মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

জেলে দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও জেলেদের সূত্রে জানা যায়, হাবিব খলিফার মাছের ট্রলারে অন্য জেলেদের সঙ্গে মাছ শিকারে সাগরে যান দুলাল। শনিবার দিবাগত রাতে জাল ফেলার সময় জালের সুতায় পা আটকে সাগরে পড়ে যায় দুলাল। রবিবার তার মরদেহ জালে আটকে পড়লে উঠানো হয়। রবিবার রাতে মহিপুর মৎস্যবন্দরে নিয়ে আসলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘মৃত জেলের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের